আল ইহসান ডেস্ক:
ভ্যাকুয়াম টিউব প্রযুক্তিতে নির্মিত টানেল কমিয়ে দিতে পারে লন্ডন থেকে নিউইয়র্ক সফরের সময়। এই দুটি শহরে যাতায়াতের সময় কমে আসতে পারে মাত্র এক ঘণ্টায়। অবশ্য এর জন্য খুঁড়তে হবে প্রায় তিন হাজার মাইল দীর্ঘ টানেল। এমন অবিশ্বাস্য কাজের বাজেটও কম নয়, ২০ ট্রিলিয়ন বা ২০ লাখ কোটি ডলার।
কিছুদিন আগে এমন একটি আলোচনা সামনে এসেছে। তবে নিউজউইকের বিশ্লেষণ বলছে, ইউরোপের চলমান চ্যানেল-টানেল প্রকল্পের গতিতে এগোলে ট্রান্স আটলান্টিক টানেল বাস্তবায়নে হাজার বছর সময় লাগবে! সম্প্রতি একসঙ্গে বেশকিছু টানেল নির্মাণ শুরু হয়েছে ইউরোপে। যে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটি পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গত সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে মোদির ফেসবুক পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে প্রতিবাদ জানান তিনি।
ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’
এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে দিয়েছে মোদি। এতে সে লিখেছে, ‘আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সীমানা প্রসারিত করার লক্ষ্যে অধিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে বসবাসকারী জনসংখ্যা দ্বিগুণ করার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে নিন্দা জানিয়েছে তুরস্ক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে আঙ্কারা থেকে এএফপি জানায়, ‘সিদ্ধান্তটি দখলদারিত্বের মাধ্যমে সীমানা সম্প্রসারণের ইসরায়েলি লক্ষ্যের একটি নতুন ধাপ।’
এতে সতর্ক করে দিয়ে বলা হয়, পরিকল্পনাটি আসাদের ক্ষমতাচ্যুতির পর প্রতিবেশী সিরিয়ায় স্থিতিশীলতা আনার প্রচেষ্টা ‘গুরুতর ব্যাহত’ করবে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা গত সোমবার দাবি করেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মৌয়াজ মুস্তফা দামেস্ক থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, রাজধানী দামেস্ক থেকে ২৫ মাইল (প্রায় ৪০ কিলোমিটার) উত্তরে ওই গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত কয়েক বছরে সেখানে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নরওয়ের শরণার্থী বিষয়ক কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী পেয়েছে মাত্র দুই লাখ ৮৫ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এখন আরও ৯ লাখ ৪৫ হাজার মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন। এই প্রচ- শীতের মধ্যে বাসস্থান সংকটে দিন কাটাচ্ছেন এসব অসহায় মানুষ। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের এনআরসির আশ্রয়কেন্দ্রের প্রধান জেরোয়েন কোয়াঞ্জার বলেছে, আশ্রয় সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার মাত্র এক অংশ আমরা পেয়েছি।
সে বলেছে, হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার প্রয়োজনীয় বাসস্থানের অভাবে প্রচ- শীত এবং বৃষ্টির বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসিরাত শিবিরসহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের বসতি ও তাঁবুতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বর্বরোচিত বোমা হামলা অব্যাহত থাকায় নিন্দা জানিয়েছে। হামলায় নিষ্পাপ শিশুসহ কয়েক ডজন নিরীহ ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।
গাজার বারিকেহ আরবান ডিফেন্স ইনস্টিটিউশনের মুখপাত্র মাহমুদ বাসাল গত সোমবার রাতে ঘোষণা করেছেন, গত ২৪ ঘণ্টায় গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের অন্তত চারটি স্কুল এবং আশ্রয়কেন্দ্রে দখলদার সেনাবাহিনী হামলা চালিয়েছে। এসব হামলায় ৫০ জনের বেশি নিরীহ ব্যক্তি শহীদ হয়েছেন।
ইহুদিব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত মহাসাগরে ফ্রান্স নিয়ন্ত্রিত অঞ্চল মায়োত্তে ঘূর্ণিঝড় চিডোর তা-বে মৃতের সংখ্যা কয়েক’শ, এমনকি কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এতে পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফ্রান্স সরকার তথ্য গোপন করে জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমে দেশটির এক কর্মকর্তা ফ্রাসোয়া-জাভিয়ের বলেছে, উদ্ধারকাজ শেষে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘ভারত সরকারের উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে ‘হামলা’ নিয়ে ইউনূস সরকারের সঙ্গে কথা বলা। বাংলাদেশের এই ধরনের ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?’
হায়দ্রাবাদের সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি একথা বলেছেন।
কেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন সে প্রশ্নও তুলেছেন তিনি। ওয়েইসি জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ভূখ-ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা দখলদারিত্ব ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে আসার পরও গাজায় হামাসের কাছে আটক জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ ইসরাইলী সন্ত্রাসবাদীরা। যে কারণে হামাসের সাথে বন্দিদের মুক্তি বিষয়ে একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে।
গত শনিবার (১৪ ডিসেম্বর) তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে সমবেত জনতার উদ্দেশে এক বিক্ষোভকারী বলেছে, আমরা সবাই একমতযে, আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি। এখন আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।
ইতজিক হর্ন নামের একজনের ছেলে এইতান এবং আইয়ার এখনো গাজা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদানের উত্তর দারফুরে গত জুমুয়াবার ভোরে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও ২০ জন।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় আল-ফাশিরে এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের দাবি- আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন থেকে চারটি রকেট ছুড়েছে। খবর আনাদোলু।
আল-ফাশিরে ত্রাণ কার্যক্রমে জড়িত একটি প্রতিরোধ কমিটি জানিয়েছে, এই হামলা সৌদি হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
কমিটি আরও জানায়, হামলার ফলে হাসপাতালটি চিকিৎসা সেবা প্রদান বন্ধ করতে বাধ্য হয়, যা শহরের একমাত্র হাসপাতাল ছিল।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য একটি পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জন আহত হয়েছে। এ নিয়ে শুধু একদিনেই নিহত হয়েছে আরো ৬৬ জন। চিকিৎসকরা রয়টার্সকে বলেছে, এই আগ্রাসন এখনো বন্ধের কোনো লক্ষণ নেই।
হামলাটি নুসেইরাতের একটি ডাক বিভাগে আঘাত হানে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নুসেইরাত হলো গাজা স্ট্রিপের ৮টি ঐতিহাসিক শিবিরের মধ্যে একটি, যা ১৯৪৮ সালের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনি শরণার্থীদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারের সমালোচনাকারী থেকে শুরু করে বিরোধী মতাদর্শের কর্মীসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হাজার হাজার বন্দিকে ক্ষমা করে দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
আইনমন্ত্রী সুপ্রতমান অ্যান্ডি আগটাস বলেছেন, মানবিক কারণে এবং দেশের জনাকীর্ণ কারাগারগুলো থেকে মুক্তি দিতে দেশব্যাপী প্রায় ৪৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হতে পারে। এই সংখ্যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির মোট বন্দির প্রায় ৩০ শতাংশের সমান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বন্দিকে ক্ষমা করা হবে তাদের মধ্যে মানহানি ও বিদ্বেষ বাকি অংশ পড়ুন...












