আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বয়স্ক, ৬০ থেকে ৭০ বছর বয়স্ক।
এছাড়া ২৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। আগুনের ভয়াবহতায় ২৩ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছে।
এই ভয়াবহ পরিস্থিতিকে দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বর্ণনা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। সে বলেছে, এটি আমাদের দেশের দাবানলের ইতিহাস নতুন করে লিখছে।
প্রবল বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
থর থর করে কেঁপে উঠলো মাটি আর তার দাপটেই গুঁড়িয়ে গেল আস্ত ব্রিজ। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পরে এখন গোটা দেশজুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকারের ছবি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিয়ানমারের আভা ব্রিজের হাড়হিম করা দৃশ্যের ছবি।
গতকাল জুমুয়াবার দুপুর সাড়ে ১২টা দিকে প্রথমে ৭.৭ মাত্রা এবং পরবর্তীতে ৬.৪ মাত্রার আফটার শকে বিধ্বস্ত হয়েছে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুধু মিয়ানমারই নয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এই কম্পন। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক থেকে উত্তরের শহর চিয়াং মাই বহু এলাকাতেই কম্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ব্যবসায়ী গোষ্ঠী ফকর ব্রাদার্সের দুই কর্ণধার। সম্পর্কে তারা পিতা-পুত্র। তবে অর্থপাচারে তারা একে অপরের সহযোগী। কয়লা ও পাথর আমদানির আড়ালে প্রথমে টাকা পাচার করেছেন সংযুক্ত আরব আমিরাতে।
পরে সেই টাকায় কিনেছেন লোভনীয় ‘গোল্ডেন ভিসা’। জুমেইরাহ ভিলেজ সিটিতে যৌথভাবে গড়েছেন ৩৩ তলার বিশাল অট্টালিকা। এর আনুমানিক মূল্য প্রায় ৩৯৪ কোটি টাকা। এই সম্পদের প্রকৃত তথ্য আয়কর নথিতে গোপন করে কর ফাঁকিও দিয়েছে অর্ধশত কোটি টাকা।
পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন ফকর ব্রাদার্সের চেয়ারম্যান ফকর উদ্দিন আলী আহমেদ ও তার ছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল, ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল জুমুয়াবার এক অনলাইন পোস্টে এ কথা বলেছেন।
শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি আরও লিখেছেন, শি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের প্রতি চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদানের একটি যুদ্ধবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা অভিযোগ করেছে যে, গতকাল মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে একটি বিমান হামলার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা ঠিক কত সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। খবর এএফপির।
সুদানের প্রায় দুই বছরের যুদ্ধে উভয় পক্ষের নৃশংসতার তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবক আইনজীবীদের দল ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে উত্তর দারফুরের টোরা বাজারে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। ফলে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ গুরুতর আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখ- গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিকও আছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, নিহতদের ২০ জনই খান ইউনিসের বাসিন্দা। খান ইউনিস ছাড়াও মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার সেনারা। গতকাল মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মেসেজিং অ্যাপ ‘সিগন্যালের’ গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে রেখেই সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। গত সোমবার (২৪ মার্চ) ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলো। আর তাতেই ফাঁস হয়ে যায় গোপন পরিকল্পনার গুরুত্বপূর্ণ সব তথ্য।
সিগন্যাল মেসেজিংয়ে ট্রাম্প মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেই গ্রুপে দ্য আটলান্টি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি সম্প্রসারণ নীতির কঠোর সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি সরকার।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি দখলদার বাহিনীর ঘোষণাকে কাতার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে, যেখানে গাজার ফিলিস্তিনি ভাইদের উচ্ছেদের লক্ষ্যে একটি সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। একইসঙ্গে, পশ্চিম তীরে ১৩টি অবৈধ বসতিকে বৈধতা দেওয়ার উদ্যোগও মারাত্মক অন্যায়।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কাতার আরও বলেছে, ‘ফিলিস্তিনিদের যেকোনো ধরনের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী ইসরাইলের গাজা আগ্রাসন ও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীকে আবারও লক্ষ্যবস্তু করেছে। এতে বেনগুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরাইলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান আক্রমণের কারণে মার্কিন নৌ চলাচলে নাটকীয় পরিবর্তন এসেছে। বেশিরভাগ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন লোহিত সাগর এড়িয়ে চলছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের মতে, ঝুঁকি কমাতে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সিবিএস ফেস দ্যা নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেছে, আমাদের জাহাজগুলোর ৭৫ শতাংশই এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল ঘুরে চলাচল করছে।
হুমকির তীব্রতার ওপর জোর দিয়ে সে বলেছে, শেষবার যখন একটি মার্কিন ডেস্ট্রয়ার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
‘ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার যুদ্ধ কৌশল পরিবর্তন করেছে এবং অবিরামভাবে অনুশীলন করছে। যার ফলে সশস্ত্র গোষ্ঠীটি প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে।’
সন্ত্রাসবাদী ইসরাইলের নেটিভোটের বাসিন্দা হয়ন এই কথাগুলো বলেছে।
ইসরাইলি সংবাদপত্র মারিভকে হায়ন বলেছে, এই মুহূর্তে, হামাস অবিরাম প্রশিক্ষণ দিচ্ছে, মূলত ভূগর্ভে এবং এমন জায়গায় যেখানে অন্তত আপাতত আইডিএফ কাজ করছে না। তারা কেবল প্রশিক্ষণই দিচ্ছে না, তাদের পদমর্যাদার জন্য বিপুল সংখ্যক নতুন লোক নিয়োগও করছে।
হায়ান বলেছে, ‘আমি যা শুনেছি, তা থেকে তারা এখনও জানে না বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দেশের পশ্চিম সীমান্তে ১৬ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত উত্তেজনার মধ্যে এমন সংঘর্ষের খবর এলো। সীমান্ত ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে আফগান সরকারের কাছে ধারাবাহিকভাবে অনুরোধ জানানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সং বাকি অংশ পড়ুন...












