নিজস্ব প্রতিবেদক:
প্রকল্পে অর্থায়নে জাপানের সঙ্গে যৌথভাবে একটি অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি করার প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সৌজন্য সাক্ষাতে এলে এ প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘পরিকল্পনা অনুসারে গৃহীত প্রকল্পে আগামী ৫ বছরে আরও ৩০ বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় পরিবেশ ও বায়ু দূষণ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে জানিয়ে সিটি করপোরেশন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি উষ্মা প্রকাশ করে প্রতিষ্ঠান দুটির দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মৎস ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকা। কয়েকদিন আগে সুইস বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের শহরভিত্তিক এয়ার কোয়ালিটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিন ফসলি জমিতে কোনো অবকাঠামো নির্মাণ করতে হলে ইউনিয়ন পরিষদের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, এরইমধ্যে পরিপত্র জারি করে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। তিন ফসলি জমি আমরা নষ্ট করতে দেবো না। তবে গ্রামকেও যাতে পরিকল্পিতভাবে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় (ভ্যাট) প্রায় ৪০ হাজার কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬২৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০২০-২১) রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩৯ হাজার ৯৮৮ দশমিক ৬৪ টাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজপথের ধুলোবালি পরিষ্কার করতে স্থানীয় ঢাকার দুই সিটি করপোরেশনকে তিনটি করে ছয়টি রোড সুইপার ট্রাক দেওয়া হয়। ২০২০ সালে সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এগুলো। তবে ঢাকার রাস্তার জন্য উপযোগী না হওয়ায় অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে এসব ট্রাক। ট্রাকের ওপরই জমেছে ধুলার স্তর। যানগুলোর দ্বায়িত্বে থাকা কর্মীরা বলছেন, সড়কে দৈনিক যে পরিমাণ ধুলা জমে তাতে এইসব সুইপার ট্রাক যথেষ্ট নয়। এছাড়া ধুলার সঙ্গে রাস্তায় থাকা নানাবিধ আবর্জনার কারণে অল্প সময় চালানোর পরই এসব ট্রাক আর ধুলা টানতে পারে না। ঢাকার রাস্তার জন্য প্রয়োজন আরও শক্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ ফজলুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ২০ জনকে আটক করা হয়। আটকরা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
একাত্তরে বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আমিন উদ্দিনকে হত্যা করায় যুদ্ধাপরাধ মামলায় দুই জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলো- রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা আমজাদ মিনা ও শাবাজ হালদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শেখ এনামুল হক বলেন, ১৯৭১ সালের ১৯ অক্টোবর আমিন উদ্দিন বাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময় ৪টি বসতবাড়ি, পুলিশের ৩টি মোটরসাইকেল ও ১টি পিকআপ ভাঙচুর করা হয়। সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধ ও শাহিনুর নামে পুলিশের এক কনস্টেবলসহ সাতজন আহত হয়েছেন।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাউজিং ব্যবসাকে ঘি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জানুয়ারি মাসে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন ২০১৮-এ অন্যান্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭২২টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে দুজনকে কারাদ- ও ১৫টি গাড়িকে ডাম্পিং করা হয়।
সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সই করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানুয়ারি মাসে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোট ৯৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রে বাকি অংশ পড়ুন...
নাটোর সংবাদদাতা:
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় অটোভ্যানে থাকা তিন গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মিজানুর রহমান বলেন, আজ সকালে সিংড়া পুন্ডুরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোভ্যানটি নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রিজ এল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোল্যান্ডে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মুহম্মদ সাইফুল ইসলাম পরাগকে (২৯) রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাইফুল ইসলাম পরাগ দিনাজপুরের বিরামপুর থানার পূর্বপাড়া এলাকার মুহম্মদ শহীদুল ইসলামের ছেলে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভগ্নিপতি ও শ্যালক মিলে হ্যাক করেছেন বিভিন্ন দেশের বড় বড় কোম্পানির ই-মেইল আইডি। শুধু তাই নয়, ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য হ্যাক করে অনলাইনে তারা লাখ লাখ টাকার কেনাকাটা করেছে। এমন দুই প্রতারককে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের ধরার পর পুলিশ বলছে, চাঁদপুরে বসেই তারা এসব প্রতারণা করে আসছিলেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মুহম্মদ হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি জার্মানভিত্তিক একটি কোম বাকি অংশ পড়ুন...












