নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে নারীদের নামাজ পড়ার স্থানে ঘুমিয়ে পড়েছিলেন এক ছাত্রী। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মসজিদের ইমাম ছালাহ উদ্দিনকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে গঠিত হয়েছে পাঁচ সদস্যের কমিটি।
জবি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন শফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ মে মসজিদে নারীদের নামাজ পড়ার স্থানে এশার নামাজ পড়তে যান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী। অসুস্থবোধ করায় সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১০টার একটু পরে মুয়াজ্জিন ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সম্পর্কে আরও একটি দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই কমেছে রেকর্ড পরিমাণে। একই সময়ে দেশে বিদ্যমান অর্থনৈতিক মন্দা ও তীব্র ডলার সংকটের মধ্যেও দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বৈদেশিক ঋণের স্থিতি।
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে গ্রস এফডিআই কমেছে ১৭.৮ শতাংশ, নিট হিসাবে কমেছে ১৩.৭ শতাংশ। এর বিপরীতে বৈদেশিক ঋণ বেড়েছে ৪.৩ শতাংশ। দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে ১৩.১০ শত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃমিনাশক ওষুধের ডোজ দিনে তিনবার তিন মাস- এমন কথা সাধারণত কেউই বিশ্বাস করবেন না। কিন্তু এমন কথা যখন কোনো চিকিৎসক লিখিত আকারে প্রেসক্রিপশনের মাধ্যমে বলেন, তাহলে কেমন হবে?
সাধারণত চিকিৎসকরা লিখিত আকারে কিংবা মৌখিকভাবে যা বলেন, রোগী তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করে থাকেন। সাধারণ কৃমিনাশক ওষুধ এমবিবিএস কোনো চিকিৎসক প্রতিদিন একটা করে তিনবার তিন মাস খেতে নির্দেশনা দেয়। সেক্ষেত্রে চিকিৎসকের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন আশা স্বাভাবিক।
এমনই প্রেসক্রিপশন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাস করা চিকিৎসক দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী ট্রেন চালাতে চায় ভারত। পরীক্ষামূলক ট্রেনযাত্রার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। বাংলাদেশ রেলওয়ের ভাষ্য, এর মাধ্যমে আদতে ট্রানজিট চাইছে তারা।
ভারতীয় প্রস্তাবের সত্যতা স্বীকার করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বাংলাদেশ রেলওয়ের লাভ-লোকসান এবং দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কুরবানীর আসার আগ মুহুর্তে কোরবানির পশু ছিনতাই করছে একটি অপরাধী চক্র।
সম্প্রতি এ সংক্রান্ত মর্মান্তিক ঘটনা প্রকাশ পেয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, তিন যুবককে প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে কোরবানির পশু ছিনতাই করতে দেখা যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। লাহোরের সমনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে, তবে এখন পর্যন্ত ডাকাতদের গ্রেপ্তার করা য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেবে। গত সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।
রিয়া নভোস্তি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে উদ্ধৃত করে বলেছে, কাজাখস্তান সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার। মস্কোও সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এএফপির তথ্য অনুসারে, কাজাখস্তান ২০২৩ সালের শেষের দিকে তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। মস্কো বছরের পর বছর ধরে তালেবানের স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোজা কথায়, পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশটি। একই সঙ্গে আবার জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতাও বাড়াতে চায় দেশটি। গত সোমবার আইএইএতে প্রকাশিত দুটি পৃথক নথি থেকে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা ২০১৫ সালে বেঁধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রদাহ কমাতে সাহায্য করে : বায়োমেডিকেল রিসার্চ অনুসারে, হলুদে রাসায়নিক উপাদান কারকিউমিন রয়েছে, যা বিভিন্ন দীর্ঘস্থায়ী অসুস্থতা নিরাময় এবং প্রতিরোধে সহায়তা করে। হলুদ এবং আদা উভয়েই শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সহ বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে। হলুদের সক্রিয় যৌগ কারকিউমিন এবং আদার মধ্যে পাওয়া জিঞ্জেরল শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, দীর্ঘস্থায়ী প্রদাহজ যেমন আর্থ্রাইটিস এবং প্রদাহজনক অন্ত্রের রোগের উপশম করে।
ব্যথা উপশম : হলুদ এবং আদার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে ব্যথা উপশমেও সাহায্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াউল চৌধুরী ও তার স্ত্রী ফারজানা হোসেন রিমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান খান বাদী হয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মামলাটি দায়ের করেন। মামলায় এই সার্জেন্ট দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, কুমিল্লায় কর্মরত পুলিশের সার্জেন্ট জিয়াউল চৌধুরী ও তার স্ত্রী ফারজানা হোসেন রিমা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ভুয়া ও জাল হলফনামা তৈ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কেরানীগঞ্জ কারাগারের নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক আকতারুজ্জামান দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে আগামী ৫ আগস্ট অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছে।
মামলার অভিযোগ গঠন শুনানির ধার্য তারিখে বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আদালতে হাজিরা প্রদান করে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ আগস্ট অভিযোগ গঠন শুনানির জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে ‘পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র’ তৈরি করার চক্রান্ত চলছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা এক বৈঠকে বলেছেন, 'পূর্ব তিমুরের মতো... তারা বঙ্গোপসাগরে একটি ঘাঁটি সহ বাংলাদেশ (চট্টগ্রাম) এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা করছে।
শেখ হাসিনা দাবি করেছেন যে, ৭ জানুয়ারির নির্বাচনের আগে তার সঙ্গে একজন ‘শ্বেতাঙ্গ ব্যক্তি’ দেখা করে। সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলে, একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখ-ে বিমানঘাঁটি নির্মাণের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গ টেনে সরকারের উদ্দেশে বলেছেন, আমি বলব- আপনারা অনেক ঘুরাঘুরি করেছেন। আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে। আর ঘুরাঘুরি করে লাভ নাই। মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাকি অংশ পড়ুন...












