অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ২২ মার্চ, ২০১২
স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নিজস্ব প্রতিবেদক:
এক আসামির দ- মওকুফের নথি উপস্থাপন না করায় স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শেখ জাকির হোসেনের বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।
আদালত অবমানার অভিযোগে সচিবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- দুই সপ্তাহের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
টেকনাফে পিটুনির পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ১৯৮১ সালের ২৫ জুলাই বিএনপি নেতা সারোয়ার কামালসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়। বিচারিক আদালত ১৯৮৯ সালের ২৬ জুলাই ওই মামলায় সারোয়ারকে ১০ বছরের সাজা দেয়। সারোয়ার ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট দ- কমিয়ে ৮ বছরের সাজা নির্ধারণ করে এবং তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলে।
পরে সারোয়ার কামালের এক আবেদনে ১৯৯৩ সালের ১২ এপ্রিল রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেন।
এদিকে সাজা কমিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কাগজ বিচারিক আদালতে পৌঁছায় ১৯৯৭ সালের ৩১ অগাস্ট। ওই আদেশ হাতে পেয়ে আদালত সারোয়ার কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সারোয়ার কামাল বিচারিক আদালতের ওই পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে গেলে ১৯৯৭ সালের ২৯ অক্টোবর আদালত পরোয়ানার আদেশের কার্যকারিতা স্থগিত করে। একইসঙ্গে পরোয়ানার আদেশ কেন প্রত্যাহার ও বাতিল করা হবে না, তা জানতে চায়।
ওই রুলের শুনানিতে গত ১৫ মার্চ হাইকোর্ট সারোয়ারের দ- মওকুফের আদেশের নথি ২১ মার্চের মধ্যে আদালতে দাখিল করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়। স্বরাষ্ট্র সচিব নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বুধবার তার বিরুদ্ধে আদালত অবমানার রুল জারি হলো।
সারোয়ারের পক্ষে আদালতে শুনানি করেন এসএম জাফর সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশিদ।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal