অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ২২ মার্চ, ২০১২
মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত :
ফেইসবুক পেইজ-ওয়েবসাইট বন্ধে নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে কয়েকটি ফেইসবুক পেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। একটি রিট আবেদনে বিচারক মির্জা হোসেইন হায়দার ও বিচারক মুহাম্মদ খুরশীদ আলম সরকার গতকাল বুধবার এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই আদেশ বাস্তবায়ন করতে হবে। আদালত একইসঙ্গে এই পেইজ ও ওয়েবসাইট সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত শুরুর নির্দেশও দিয়েছে।
আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, এই সব ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইটে হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে ও ইসলাম সম্পর্কে কটূক্তি করা হয়েছে। অভিযুক্ত ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করতে তিনি রাজি হননি। পাঁচটি ফেইসবুক পেইজ এবং একটি ওয়েবসাইটের কথা তুলে ধরে বুধবার দুই ব্যক্তি হাই কোর্টে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি করে আদালত অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়। পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছে। রুলে কথিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বা অন্য ইন্টারনেট সাইটে থাকা ওই সব ইউআরএল (ইউনিভার্সাল রিসোর্স লোকেটর), গ্রুপ বা পেইজ স্থায়ীভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
একইসঙ্গে অশালীন আধেয় আপলোড করায় এ সব সাইট/ওয়েব পেইজের হোতা/প্রতিষ্ঠাতা/হোস্টের বিরুদ্ধে কেন যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে না এবং একই ধরনের অশালীন ও জঘন্য আধেয় প্রদর্শনকারী সাইট/ওয়েব পেইজ বন্ধের ধারবাহিকতা কেন নিশ্চিত করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal