অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ২০ ফেব্রুয়ারী, ২০১২
বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত সড়ক চলাচল উপযোগী করা হবে -যোগাযোগমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি:
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুষ্ক মৌসুমকে সামনে রেখে আগামী বর্ষার আগেই দেশের সব ক্ষতিগ্রস্ত সড়ক, মহাসড়ক ও সেতুগুলো সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত দীর্ঘ ১৯ কিলোমিটার মহাসড়কে এনএস পাইপ ডিভাইডার এবং দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে। তিনি গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সাকির্ট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ কাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী হাসান প্রমুখ।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal