অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২০ ফেব্রুয়ারী, ২০১২
 
২০ বছর পর মামলার স্থগিতাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের একটি মামলা বাতিলে ১৯৯২ সালে করা আবেদন গতকাল রোববার খারিজ হয়েছে। এই আদেশের পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ২০ বছর ধরে বিচারিক আদালতে আটকে থাকা এই মামলার বিচারকাজ পুনরায় শুরু হবে।
এরশাদের শাসনামলের শেষ দিকে বস্ত্রমন্ত্রী থাকাকালে বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশনের ঠিকাদারদের জামানতের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৫ মে দুর্নীতি দমন ব্যুরো রমনা থানায় রুহুল আমিনের বিরুদ্ধে মামলাটি করেছিল। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং দ-বিধির ১০৯ ও ৪০৯ ধারায় দায়ের হওয়া ওই মামলাটি ব্যুরো বিলুপ্ত হওয়ার পর দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর হয়।
কমিশনের কৌঁসুুলি মোহাম্মদ তাইফুর কবীর সাংবাদিকদের বলেন, এই মামলায় রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠনও হয়েছিল। এরপর তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করলে আদালত ১৯৯২ সালে মামলা বাতিলে রুল জারির পাশাপাশি এর কার্যক্রম স্থগিত করে দেয়।
ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রোববার বিচারক এম ইনায়েতুর রহিম ও বিচারক শেখ জাকির হোসেনের বেঞ্চ আবেদন খারিজের আদেশ দেয়। এই মামলাটি ঢাকার একটি বিশেষ আদালতে বিচারাধীন ছিল জানিয়ে তাইফুর বলেন, এই আদেশের ফলে বিচারিক আদালতে এই মামলা পরিচালনায় কোনো বাধা আর থাকল না।
মামলা এজাহারে বলা হয়, বস্ত্রমন্ত্রী থাকাকালে ১৯৯০ সালের বিভিন্ন সময়ে জাতীয় পার্টি নেতা বিটিএমসি’র কন্ট্রাক্ট পার্টি নিয়োগের সময় ব্যবসায়ীদের জমা করা অর্থ হ্রাসে অবৈধ আদেশ দিয়ে সরকারের মোট ৩২ লাখ ২৩ হাজার ৯৬৮ টাকা ক্ষতি সাধন করেন। তিনি ব্যক্তিগত লাভ ও ব্যবসায়ীদের আর্থিকভাবে লাভবান করতে ওই আদেশ দিয়েছিলেন বলে এজাহারে বলা হয়।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal