অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
ইসলামিক শিক্ষা - ২৬ মার্চ, ২০১২
জাহান্নামী মানুষের লক্ষণ হলো ‘বেপর্দা’ বেহায়াপনা’ হওয়া
-মুহম্মদ হেদায়েতুল্লাহ মুজাদ্দিদী।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল এবং নিকৃষ্ট পথ (অবৈধ পদ্ধতি)”। (সূরা বনী ইসরাঈল; ৩২নং আয়াত শরীফ)
আর হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন, “যে দেখে এবং দেখায় তাদের উভয়ের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত।” (বাইহাক্বী ও মিশকাত শরীফ)
অর্থাৎ মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা পবিত্র কুরআন শরীফ ও হাদীছ শরীফ দ্বারা সরাসরি পর্দাকে ফরয করে দিয়েছেন। শুধু তাই নয় বরং চোখের দৃষ্টিসহ সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে হিফাযত করে পর্দা করতে বলেছেন অর্থাৎ যারা বেপর্দা হয়ে থাকে পবিত্র কুরআন শরীফ-এর বর্ণনা মুতাবিক তারা সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা অবৈধ কাজ তথা ব্যভিচারে মশগুল বা লিপ্ত। নাঊযুবিল্লাহ! কেননা বেপর্দা ও বেহায়া হওয়ার মাধ্যমে নারী, মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ফলে তাদের চরিত্র ধ্বংস হয়। বিশেষ করে যুব সমাজ। কেননা বেপর্দা তাদের অন্তরে কুচিন্তার উদ্রেক করে; ফলে তারা ধাবিত হয় অশ্লীলতার দিকে তথা জাহান্নামের দিকে। নাঊযুবিল্লাহ!
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal