অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

ইসলামিক শিক্ষা - ২৬ মার্চ, ২০১২
 
আইয়ামে জাহিলিয়াতের ন্যায় হুবহু এই ঘন গভীর অন্ধকারাচ্ছন্ন যামানায় সেই মহান খলীফা আলাইহিস সালাম উনার মুবারক আবির্ভাব-৩
-মুহম্মদ আল আমীন।

অতএব, পাশাপাশি এই বিষয়টিও অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিভাত হলো যে, বর্তমান যামানার যিনি মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে যতজন মুজাদ্দিদ ও ওলীআল্লাহ এসেছেন এবং ক্বিয়ামত অবধি যতজন মুজাদ্দিদ ও ওলীআল্লাহ আসবেন উনাদের প্রত্যেকের সাইয়্যিদ। সুতরাং সাইয়্যিদুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় অবশ্য অবশ্যই দুনিয়ার যমীনে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ সুপ্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এসে সেই খিলাফতকেই সুস্পষ্টভাবে দেখতে পাবেন। উনাকে নতুন করে খিলাফত কায়িম করতে হবে না। মূলত, এই বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদীছ শরীফ-এর মাধ্যমে প্রমাণিত। সুতরাং এখান থেকেই অতি সহজে অনুমেয় যে, সাইয়্যিদুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত কতটুকু। প্রকৃতপক্ষে তা সমস্ত কায়িনাতবাসীর চিন্তা ও কল্পনার বাহিরে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal