ইসলামিক শিক্ষা - ২৬ মার্চ, ২০১২
কুরআন শরীফ ও হাদীছ শরীফ মতে সাইয়্যিদুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অবশ্য অবশ্যই খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ -১
উম্মুল মু’মিনীন হযরত উম্মে সালামা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত, “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, শেষ যামানায় একজন খলীফা উনার বিছাল শরীফ-এর (ইন্তিকালের) সময় (নেতৃস্থানীয়) লোকদের মধ্যে আর একজন খলীফা মনোনিত করার ব্যাপারে ইখতিলাফ তথা মতোবিরোধ দেখা দিবে। তখন এক ব্যক্তি (হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি) নিজেকে গোপন রাখার উদ্দেশ্যে মদীনা শরীফ থেকে মক্কা শরীফ-এর উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এই সময় মক্কাবাসীগণ উনার নিকট এসে উনাকে জোরপূর্বক ঘর থেকে বের করে আনবেন। কিন্তু তিনি তা পছন্দ করবেন না। (প্রকৃতপক্ষে ইনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি নিজেকে গোপন রাখতে চাইবেন। কিন্তু উনার কর্মকা-ে এবং চেহারার নূরানী জ্যোতির্ময় আলোকে লোকেরা চিনে ফেলবেন যে, ইনিই ইমাম মাহদী আলাইহিস সালাম।) অতঃপর হাজারে আসওয়াদ ও মাক্বামে ইবরাহীম আলাইহিস সালাম-এর মধ্যবর্তী স্থানে লোকেরা উনার কাছে বায়াত গ্রহণ করবেন। এরপর সিরিয়া হতে একটি সৈন্যবাহিনী উনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হবে। কিন্তু মক্কা শরীফ ও মদীনা শরীফ-এর মধ্যবর্তী ‘বাইদা’ নামক স্থানে তাদেরকে ভূগর্ভে পুঁতে ফেলা হবে। অতঃপর যখন চতুর্দিকে এই খবর ছড়িয়ে পড়বে এবং লোকেরা চাক্ষুষ এই অবস্থা দেখতে পাবে, তখন সিরিয়ার আবদালগণ এবং ইরাকের একটি বিরাট জামাত উনার নিকট আসবেন এবং উনার হাতে বায়াত হবেন। অতঃপর কুরাইশের এক ব্যক্তি যার মামার বংশ হবে ‘বনুকালব’ সেও ইমাম মাহদী আলাইহিস সালাম উনার বিরুদ্ধে একদল সৈন্য পাঠবে। উনার সেনা বাহিনী তাদের উপর বিজয়ী হবে। এটা ‘ফিতনায়ে কালব’। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মানুষের মাঝে তাদের নবী তথা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুতাবিক কাজ- কর্ম পরিচালনা করবেন এবং পুনরায় পৃথিবীতে ইসলাম পুরাপুরিভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি সাত বৎসর এই অবস্থায় অবস্থান করবেন এবং মুসলমানগণ উনার জানাযা পড়বেন। (আবূ দাউদ, আহমদ, আবূ ইয়ালা, তিবরনী, ইবনে আবী শায়বা, ছহীহ ইবনে হিব্বান, আব্দুর রাজজাক, মাজমাউয যাওয়াইদ, আস সুনানুল ওয়ারিদা ফিল ফিতান, আখবারিল মাহদী লিছ সুয়ূত্বী, জামিউল আহাদীছ লিছ সুয়ূত্বী, জামউল জাওয়ামি’ লিছ সুয়ূত্বী, কানযুল উম্মাল, সুবুলুল হুদা ওয়ার রশাদ, মিশকাত শরীফ- ১০ম খ- ৪১ নং পৃষ্ঠা (বঙ্গানুবাদ), এমদাদিয়া লাইব্রেরী ইত্যাদি)
|