 |
আজ কুসুমিত হোক সব প্রাণ
ডাক্তার মুহম্মদ রাশেদুল আবেদীন, নিউইয়র্ক, ইউএসএ।
আজ কুসুমিত হোক সব প্রাণ আজ মামদূহতে লয় হোক জান আজ মুর্শিদী প্রেমের আহবান আজ অশ্রু মুছে সব দুঃখ ভুলে আতপ্ত অতীত পেছনে ফেলে আজ মামদূহতে লয় হোক জান আজ কুসুমিত হোক সব প্রাণ আজ মামদূহতে লয় হোক জান।
নূরে নূরে ভরে উঠুক ক্বলবে উঠুক সাড়া ক্বাছীদাতে ভরে থাকুক মুর্শিদী ফোয়ারা হউক না হারা সব প্রাণ আজ কুসুমিত হোক সব প্রাণ আজ মামদূহতে লয় হোক জান।
আজ জনে জনে দাও উপহার মুর্শিদের ক্বওল ও বাণী আজ দূরে দূরে রয়ো না আর মুর্শিদেরে পাব জানি আকাশ বাতাস জুড়ে দুঃখ গ্লানি ছুড়ে বাইয়্যাতে হও আগুয়ান আজ কুসুমিত হোক সব প্রাণ আজ মামদূহতে লয় হোক জান।
রূহের গভীর সুতুন থেকে আলোর ঝর্ণা ঝরে সব উজাড় করে দাও ঢেলে ক্বদমে মুর্শিদেরে ক্বাছীদার পেয়ালা তুলে মুর্শিদী সুধা কর পান আজ কুসুমিত হোক সব প্রাণ আজ মামদূহতে লয় হোক জান। |
|
 |