al-ihsan.net
বাংলা | English

হামদে বারী তায়ালা
-মাওলানা মুহম্মদ নাজমুল হুদা ফরাজী

আল্লাহ আল্লাহ আল্লাহ
সৃষ্টি কুলের স্রষ্টা আপনি
দয়া দানে অসীম আপনি
আপনার তরে সবে গোলাম
যপে সবে সুবহানাল্লাহ।

দিনকে রাত করেন আপনি
রাতকে দিন করেন আপনি
হায়াত মউত আপনার হাতে
সব জানি কুদরতুল্লাহ।

আকাশের নীলিমা আপনারই দান
ঠাণ্ডা বারি আপনি-ই পিলান
বাতাসের আর্দ্রতা কত অফুরান
সবই হলো নিয়ামতুল্লাহ।

পশু পাখি অগণিত
হালাল করেছেন কতশত
কত নিয়ামত জানিনা আমি
দিয়েছেন মোদের মহান আল্লাহ।

ফল ফলাদির নেই গণনা
স্বাদ আর তৃপ্তির নেই তুলনা
হরেক রকম রিযিক দান
করেছেন মোদের স্বয়ং আল্লাহ।

আকাশে মেঘমালা উড়ান আপনি
মৌসুমী বৃষ্টি বর্ষাণ আপনি
ক্ষেত-খামারে ফসল ফলান
হয়ে আপনি রাজ্জাক্ব আল্লাহ।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal