al-ihsan.net
বাংলা | English

বিভিন্ন রাজ্যের দিল্লিতে
বিহারে রেল লাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা
মুখ্যমন্ত্রীদের বৈঠক
আল ইহসান ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মাওবাদী বিদ্রোহীরা রোববার সকালে একটি রেল লাইন উড়িয়ে দিয়েছে। এ হামলায় এক রেল কর্মকর্তাও নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জনিয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে মাওবাদীদের ডাকা তিন দিনের বনধ-এর প্রথম দিনে এ হামলা হলো। এ চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের আসন্ন বৈঠকের বিরোধিতা করে মাওবাদীরা এ বনধের ডাক দেয়। ভারতের পূর্বাঞ্চলে গত চার দশক ধরে চলমান মাওবাদী বিদ্রোহে মারা গেছে হাজার হাজার মানুষ।
এদিকে, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে রোববার দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এ বৈঠকে ভারতের মাওবাদীদের দমনের ওপর জোর দেওয়া হয়। আঞ্চলিক স্তরে বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত কো-অর্ডিনেটিং কাউন্সিলের মাধ্যমে এ কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভারতের সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পি চিদাম্বরম।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal