 |
পাপুয়া নিউগিনিতে কলেরায় ২০০০ লোক আক্রান্ত
এএফপি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা সোমবার বলেছেন, পাপুয়া নিউগিনিতে কলেরায় দু’ হাজার লোক আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও প্রতিনিধি ইগিল সরেনসেন জানান, গত জুলাই মাসে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় মোরোবি প্রদেশে কলেরা ব্যাপক হারে দেখা যায় এবং কয়েক মাসের মধ্যে তা মাদাং ও ইস্ট সিপিক প্রদেশেও দেখা যায়। উল্লেখ্য, পঞ্চাশ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম কলেরার প্রকোপ বৃদ্ধি পেল। তিনি বলেন, ‘এখন পর্যন্ত দু’হাজারের বেশী লোক কলেরায় আক্রান্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’ |
|
 |