 |
১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পণাকারীদের বিচারের বিষয়টি জটিল : ওবামা
রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার সন্দেহভাজন পরিকল্পণাকারীর বিচার নিউইয়র্কে করার বিষয়টি তিনি নাকচ করছেন না। তবে নানা বাস্তবতা ও দেশের ভেতর থেকেই বিরোধিতা এ বিষয়টিকে জটিল করে তুলেছে। তিনি রোববার ওয়াশিংটনে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের দাবি, কিউবায় গুয়ানতানামো কারাগারে বন্দি খালিদ শেখ মোহাম্মদ যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের আত্মঘাতী হামলা এবং ইন্দোনেশিয়া, কেনিয়া ও অন্যান্য স্থানে হামলার পরিকল্পণার দায়িত্ব স্বীকার করেছেন। মার্কিন এটর্নি জেনারেল এরিক হোলডার গত নভেম্বরে এক ঘোষণায় বলেন, বিচার বিভাগ খালিদ শেখ মোহাম্মদ ও আরও চার সন্দেহভাজনের বিচার নিউ ইয়র্কে করার সিদ্ধান্ত নিয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আত্মঘাতী হামলায় নিউইয়কের্র টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। এই হামলার ঘটনায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারায়। হামলার পরিকল্পণাকারীদের বিচার মার্কিন ফেডারেল আদালতে করার পরিকল্পণা করা হয়। কিন' মার্কিন কর্মকর্তারা উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর জোর বিরোধীতা করেন। গতমাসে এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি পুনরায় বিবেচনার কথা ভাবছেন। বারাক ওবামা রোববার সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাতকার দেন। এই বিচার নিউইয়র্ক সিটিতে করার পরিকল্পনা এখনও কর্তৃপক্ষের আছে কিনা-এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, "আমি এটা একেবারে নাকচ করে দিইনি। কিন' এর সঙ্গে যে বাস্তবতা ও নানা বিষয় যুক্ত আছে তা আমলে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।" ওবামা আরও বলেন, আপনি যদি এমন এক নগরী পান যেখানে পুলিশ বলছে 'না', মেয়র বলছে 'না', সবাই বলছে 'না', তাহলে তো সেটা জটিল হয়েই দাড়ায়। |
|
 |