al-ihsan.net
বাংলা | English

মুসলমান নির্যাতনের ফলস্বরূপ গজব
যুক্তরাষ্ট্রে শত বছরের মধ্যে ভয়াবহ তুষারপাত
ফেডারেল দপ্তর বন্ধ ঘোষণা ॥ আঘাত হানতে পারে আরেকটি ঝড়
আল ইহসান ডেস্ক

তীব্র তুষারপাত আর শীতকালীন ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে শনিবার থেকে ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শত বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ তুষারপাত। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমাণ তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ইউরোপের পর এবার তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার দেশটিতে তুষার ঝড়ে ভার্জিনিয়ায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানী ওয়াশিংটন ও এর আশপাশের এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে তুষারপাতের কারণে ইন্ডিয়ানা রাজ্যের পূর্ব থেকে শুরু করে নিউজার্সি ও নর্থ ক্যারোলিনা রাজ্যের লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, তারা মেরিল্যান্ডের বাল্টিমোরে ৩৮ ইঞ্চি পুরো তুষারপাত পরিমাপ করেছেন যা একটি রেকর্ড। এ সময় প্রতি ঘণ্টা ৯০ কিলোমিটার বেগে বাতাস বইছিল বলে তারা জানান।
প্রবল তুষার ঝড়ে এলাকার অনেক গাছ উপড়ে যায়। এছাড়া অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুত ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। এদিকে প্রবল তুষার ঝড়ে ওয়াশিংটনের যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে সবচেয়ে বেশি তুষার ঝড় হয়েছে বলে জানা গেছে। মেরিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলছেন, পরিসি'তি খুবই খারাপ। তার মতে, মেরিল্যান্ডের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে বড় তুষার ঝড়।
ভার্জিনিয়ার পুলিশ বলছে তারা নাগরিকদের কাছে থেকে মোট ৩ হাজার ১৬৭টি ফোন কল পেয়েছেন। এর দুই-তৃতীয়াংশই তুষার ঝড়ে আটকে পড়া গাড়ি থেকে করা হয়েছে।
এদিকে, প্রচণ্ড তুষারপাতের কারণে ওয়াশিংটনে সোমবার ফেডারেল সরকারের দপ্তরগুলো বন্ধ ঘোষণা করা হয়। বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ লোকজনকে এই দুর্যোগে ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার নতুন করে আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে।
কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে এ ধরনের তুষার ঝড়ের নজির নেই। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি বলেছেন, এতো তুষারপাত ঘটেছে যে আমাদের অনেকেই এরকম তুষারপাত সারা জীবনে দেখেননি।
যুক্তরাষ্ট্র সরকারের অফিস অব দি পার্সোনেল ম্যানেজমেন্ট রোববার এক ঘোষণায় জানায়, ওয়াশিংটন এলাকায় ফেডারেল এজেন্সিগুলো সোমবার বন্ধ থকবে। কেবল জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মীরা কাজে যোগ দেবেন।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, ওয়াশিংটন এলাকায় এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুতবিহীন রয়েছে। পেপকো বিদ্যুত কোম্পানির কর্মকর্তারা জানান, তাদের প্রায় ৬৪ হাজার গ্রাহক বিদ্যুত পাচ্ছেন না। ডোমিনিয়ন পাওয়ার কোম্পানি বলেছে, তাদের প্রায় ২৯ হাজার গ্রাহক বিদ্যুতবিহীন রয়েছেন।
পেপকো জানায়, ওয়াশিংটন এবং পার্শ্ববর্তী প্রিন্স জর্জ কাউন্টি ও মেরিল্যাণ্ডে শিগগিরই বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে। তবে মন্টগোমেরি কাউন্টিতে বিদ্যুত দিতে দেরি হতে পারে। পেপকো আরও জানায়, তাদের কর্মীরা বিদ্যুত সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন' বরফের কারণে তা পারা যাচ্ছে না।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal