al-ihsan.net
বাংলা | English

কুনমিংটং-চট্টগ্রাম-মায়ানমার রাস্তা হবে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, শেখ হাসিনার সরকারের উদ্যোগে কুনমিংটং-চট্টগ্রাম-মায়ানমার রাস্তা তৈরি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রাক্কালে গতকাল সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক চলছে তিন দশক ধরে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থনৈতিক ক্ষেত্রে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৫০ সালে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুক্ত ছিল তখন সোহরাওয়ার্দী প্রথম করেন। পরে চীন সফর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই বাংলাদেশ সফরে আসেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও চীনের সহযোগিতা রয়েছে। প্রতিরক্ষা এবং অবকাঠামো বিষয়েও চীন ইতিবাচক প্রভাব রাখছে। পর্যটন এবং বাংলাদেশের সেনাবাহিনীর ট্রেনিং-এর ক্ষেত্রে চীন সব সময় সাহায্য করে আসছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে চীন বাংলাদেশকে সাহায্য করতে পারে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সাকের্র অবজারভার হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান।
বৈঠকে বিআইআইএসএস মহাপরিচালক শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত আশফাকুর রহমান, মাহবুবুর রহমান এবং চীনের পক্ষে চার্জ দ্য এফেয়ার্স মি. জেং লি প্রমুখ উপস্থিত ছিলেন।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal