al-ihsan.net
বাংলা | English

বিএসএফ-এর পরিখা খনন, হামলা বন্ধ কর
-সিলেট সংগ্রাম পরিষদ

সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা এক বিবৃতিতে সিলেট সীমান্তে বিএসএফ-এর পরিখা খনন এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধ করার আহবানে বলেন, দিল্লীতে বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা সমাধানের ঐক্যমত্যর পর এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সূদূর প্রসারী আগ্রাসী তৎপরতার ষড়যন্ত্র। ভারত কোন সিদ্ধান্ত রীতিনীতি শিষ্টাচার মানে না উল্লেখ করে তিনি বলেন, এক ইঞ্চি জমিও ভারতকে দেয়া যাবে না। তিনি বলেন, প্রত্যেকদিন বিএসএফ-এর সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে, সীমান্তে গোলাগুলি করে, বাংলাদেশীদের ঘর বাড়ী ছাড়া করে, সর্বশেষে পরিখা খনন কোনভাবেই বরদাশত করা হবে না। তিনি বিডিআরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, জনগণ আপনাদের সাথে আছে। তিনি সীমান্তবাসীর আতঙ্ক দূর এবং সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলেন, ভারত সীমান্তে অশান্তির জন্য একতরফাভাবে দায়ী। তারা সমস্যা জিইয়ে রাখার জন্য ১৯৭৪ সালের মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়ন করে নাই। নমঃ নমঃ করে সমস্যার সমাধান হবে না। (প্রেস বিজ্ঞপ্তি)




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal