al-ihsan.net
বাংলা | English

জীবাণু ও দুর্গন্ধমুক্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা ও স্থানীয় সরকার সচিবসহ ৫ জনের বিরুদ্ধে রিট
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাবাসীর জন্য জীবাণু ও দুর্গন্ধমুক্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে সরকারি পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা ও স্থানীয় সরকার সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে রিট মামলা দায়ের করেছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহাম্মদ এবং বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করলে আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেন। মামলায় মানবাধিকার ও পরিবেশবাদী ওই
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ওয়াসার পানি নগরবাসীর স্বাসে'্যর জন্য ক্ষতিকর ও হুমকি স্বরূপ। মামলার আবেদনে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার দাবি জানানো হয়েছে। মামলায় আরো যাদের অভিযুক্ত করা হয় তারা হলেন- বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিজ্ঞান গবেষণাগারের চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র।
সংগঠনটির পক্ষে আরো বলা হয়, ওয়াসার সরবরাহকৃত পানি দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর। ওয়াসা বুড়িগঙ্গা নদীর পানি উত্তোলন করে। যাতে অধিকহারে মানবদেহের জন্য ক্ষতিকর জৈব ও রাসায়নিক উপাদান থাকে। এর সঙ্গে অতিমাত্রায় ক্লোরিন মিশ্রণ করে বিশুদ্ধ করার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্টে দেয়া হয়। যা বৈজ্ঞানিকভাবে সম্মত নয়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ওয়াসাকে লিখিতভাবে অনুরোধ করে স্বাস্থ্য অধিদফতর। কিন' ওয়াসার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
সংগঠনটির পক্ষে মামলা দায়ের করেন আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, সারওয়ার আহাদ চৌধুরী, মামুন আনিস ও এখলাস উদ্দিন ভূঁইয়া। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মনজিল মোরশেদ।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal