al-ihsan.net
বাংলা | English

বয়কটের হুমকির মুখে পাহাড়ে যাচ্ছে বিএনপির সংসদীয় দল
আইএনবি

সাজেক নারী সমাজ ও ভূমি রক্ষা কমিটির বয়কটের ঘোষণার পরও আজ সোমবার সকালে পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে বিএনপির সংসদীয় তদন্ত দল। সকাল ৬টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই যাত্রা শুরু করবে তারা। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে ৬ সদস্যের এ দলে আছেন জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আশরাফ উদ্দিন আহমেদ নিজান ও নাজিমউদ্দিন আহমেদ এমপি।
তারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটির বাঘাইছড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন, ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করবেন। ফিরে এসে প্রতিবেদন জমা দেবেন খালেদা জিয়ার কাছে। তবে সাজেক নারী সমাজ ও ভূমি রক্ষা কমিটির বয়কটের ঘোষণা এই সংসদীয় দলের কার্যসূচিতে ব্যাঘাত ঘটানোর আশঙ্কা সৃষ্টি করেছে।
অবশ্য এ প্রসঙ্গে এই সংসদীয় দলের সদস্য আশারাফ উদ্দিন নিজান জানান, তাদের (সাজেক নারী সমাজ ও ভূমি রক্ষা কমিটি) বয়কটের কারণে আমাদের পর্যবেক্ষণ ব্যাহত হবে না। আমরা যাবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করে সাজেকে যেতে চেয়েছিলাম। কিন' সরকার আমাদের এই আহবানে সাড়া না দিয়ে শুধু আওয়ামী লীগের নেতাদের নিয়ে গড়া সংসদীয় কমিটিকে পাহাড়ে পাঠিয়েছে। তাই আমাদের এখন আলাদাই যেতে হচ্ছে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal