al-ihsan.net
বাংলা | English

লোডশেডিং চলবে
শহরবাসীকে গরমে কষ্ট করার অনুরোধ জ্বালানি উপদেষ্টার?
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, সেচ কাজে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোড শেডিং চলবে। এজন্য তিনি শহরবাসীকে গরমে কষ্ট করার জন্য আবারও অনুরোধ করলেন। গতকাল সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এনার্জি এন্ড পাওয়ার পত্রিকা আয়োজিত বায়ু চালিত বিদ্যুতের প্রয়োজনীয়তা এবং ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান শীর্ষক গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সেচ
কাজের জন্য সর্বোচ্চ ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগছে। তাই সেচকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে শহরে লোড শেডিংও চলছে। তবে জ্বালানি উপদেষ্টা আশা করেন আগামী জুন মাসের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এছাড়া এপ্রিল মাসে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণের ফলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠক পরিচালনা করেন এনার্জি এন্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন উপস্থিত ছিলেন।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal