 |
সিপিবির জনসভায় বোমায় 'জড়িত' ৩ জঙ্গি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় বোমা হামলায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য বলে র্যাব দাবি করেছে। ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে জনসভায় বোমা হামলায় সিপিবি ও ছাত্র ইউনিয়নের পাঁচ কর্মী নিহত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইদ্রিস আলী (৩২), আবদুল লতিফ (৩১) ও সাখাওয়াত হোসেন (৩৯)। র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল বলেন, শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকা থেকে এ তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এরা সিপিবির সমাবেশে হামলায় জড়িত ছিলো। গ্রেপ্তার তিনজনই বোমা হামলার মামলার এজাহারভুক্ত আসামি বলে র্যাব জানিয়েছে। |
|
 |