al-ihsan.net
বাংলা | English

জঙ্গিবাদী শিবিরের প্রকাশ্য হুমকি
নিষিদ্ধ করতে হলে ১ লক্ষ আওয়ামী কর্মীকে প্রাণ দিতে হবে
আইএনবি, ঢাকা

নিষিদ্ধ হলে ১ লাখ আওয়ামী লীগ কর্মীর প্রাণ নেয়ার হুমকি দিয়েছে দেশের জঙ্গিবাদের মূলহোতা মৌলবাদী ধর্মব্যবসায়ী ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ রেজাউল করিম। রোববার সকালে রাজধানীর বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রকাশ্যেই সে এ জঙ্গিবাদী হুমকি দেয়। অবশ্য সভার পরবর্তী বক্তা বাংলাদেশ জামাতের আমীর মইত্যা রাজাকার মাওলানা মতিউর রহমান নিজামী শিবিরকে মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য্য ধরার নির্দেশ দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত শিবির নেতা শরিফুজ্জামান নোমানীর মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মুহাম্মদ রেজাউল করিম বলে, ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হলে ১ লক্ষ শিবির কর্মীর প্রাণের উপর দিয়ে তা করতে হবে। এর বিপরীতে আওয়ামী লীগকেও তাদের ১ লাখ কর্মীর প্রাণ দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সে আরো বলে, শিবিরের উপর অত্যাচার নির্যাতন যত বাড়বে, রাজপথের আন্দোলন ততই শানিত হবে। শিবির কর্মীরা জীবন দিতে ভয় পায় না।
পরবর্তীতে সভার প্রধান অতিথির বক্তব্যে মইত্যা রাজাকার মাও. মতিউর রহমান নিজামী শিবির নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলে, মাথা ঠাণ্ডা রাখো। সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিতে হবে। সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও নিজ নিজ শিক্ষাঙ্গনকে শান্ত রাখো। এরপরও যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তবে সবুর (অপেক্ষা) করতে হবে।
এ সময় মইত্যা রাজাকার নিজামী আরো বলে, আমাদের প্রতিশোধের ধরন ভিন্ন। আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা বা খুনের বদলে খুন নয়। সে বলে, যে আদর্শের জন্য আমাদের ঐ ভাই বা সন্তান জীবন দিলো, সে আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করেই আমরা আমাদের প্রতিশোধ নেবো।
সভায় বিশেষ অতিথি ছিলো ধর্মব্যবসায়ী মহানগর জামাতের আমীর রফিকুল ইসলাম খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে শিবিরের সাবেক সভাপতি মুহম্মদ সেলিম উদ্দিন, বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, অর্থ সম্পাদক সোহেল খান প্রমুখ।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal