 |
যমুনা বিল্ডার্সের এমডির বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট
আইএনবি
| যমুনা ফিউচার পার্ক সম্পর্কে আদালতে ভুল ব্যাখ্যা প্রদান করায় যমুনা বিল্ডার্সের এমডি শামীমুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছে। ভুল ব্যাখ্যা প্রদান করায় শামীমুল ইসলামের বিরুদ্ধে কেন অভিযোগ আনা হবে না এই মর্মে হাইকোর্ট ১০ দিনের মধ্যে কারণ জানতে চেয়ে রুল জারি করে। সোমবার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করা হয়। একই সাথে আদালত ২২ ফেব্রুয়ারি সশরীরে যমুনা বিল্ডার্সের এমডি শামীমুল ইসলামকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এ সময় রাজউকের পক্ষে আইনজীবী হিসেবে উপসি'ত ছিলেন এএফএম মেসবাহউদ্দিন এবং যমুনা গ্রুপের কৌঁসুলি হিসাবে উপসি'ত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। |
|
 |