al-ihsan.net
বাংলা
|
English
ফজলুল করিমের শপথ
নিজস্ব প্রতিবেদক
দেশের অষ্টাদশ প্রধান বিচারপতি হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন মোহাম্মদ ফজলুল করিম। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সকাল সোয়া ১১টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ করান। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফজলুল করিমকে গত ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। শপথ অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, বিদায়ী প্রধান বিচারপতি, সাবেক চারজন প্রধান বিচারপতি, বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপসি'ত ছিলেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ফজলুল করিমের অবসরে যাওয়ার কথা। এর আগে তাকে ডিঙ্গিয়ে তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। ১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর। ফজলুল করিম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ হন। ১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারপতি করিম ১৯৮২ থেকে ’৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। ১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেন।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal