al-ihsan.net
বাংলা | English

মর্যাদাক্রম: হাইকোর্টের রায় স্থগিত

বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মুহম্মদ মোজাম্মেল হোসেন গতকাল সোমবার এ স্থগিতাদেশ দেন। এ সময়ের মধ্যে সরকারকে নিয়মিত আপিল আবেদন করতে বলা হয়েছে। তিন বাহিনী প্রধানের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজদের নিচে নামানোর আদেশ নিয়ে বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট। রোববার এর বিরুদ্ধে আপিল আবেদন করে সরকার। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চের দেয়া ওই রায়ে বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে জেলা জজ পদমর্যাদার কর্মকর্তাদের তিন বাহিনী প্রধানের ওপরে স্থান দিয়ে ৬০ দিনের মধ্যে নতুন তালিকা তৈরি করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বর্তমান পদমর্যাদাক্রম তালিকায় তিন বাহিনীর প্রধানরা মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবদের সঙ্গে ১২ নম্বর অবস্থানে আছেন। অন্যদিকে জেলা জজসহ এ মর্যাদার কর্মকর্তাদের স্থান ২৪ নম্বরে। হাইকোর্টের রায়ে বর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করে আটটি নির্দেশনা দেওয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন ওয়ারেন্ট অব প্রেসিডেন্স তৈরি করে তা বাস্তবায়ন করে এ সংক্রান্ত তথ্য হাইকোর্টে উপস্থাপন করতেও বলা হয়। ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ২০০৬ সালে একটি রিট আবেদন করে। বৃহস্পতিবার ওই আবেদনের রায় দেয় হাইকোর্ট।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal