al-ihsan.net
বাংলা | English

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুদ্ধাপরাধের অভিযোগে একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ রোববার দিবাগত গভীর রাতে যুদ্ধাপরাধের অভিযোগে জিয়াম উদ্দীন নামের একজনকে গ্রেফতার করেছে। তার বাড়ী, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের ।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর গ্রামের এনামুল হক আদালতে জিয়াম উদ্দীনসহ চৌডালা’র সাহেবগ্রামের ফরহাদ আলী (৭৩), দিয়ারপড়ার আব্দুর রহমান (৭২), আব্দুর রউফ (৭৫) ও রাণীবাড়ি চাঁদপুরের সেরাজুল ইসলাম (৭০)কে আসামী করে অভিযোগ দায়ের করে। আদালতের নির্দেশে পুলিশ রোববার অভিযোগটি এজাহারভুক্ত করে জিয়াম উদ্দীনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামীরা ১৯৭১ সালে বাদীর পিতা আজিজুল হক ভোলাকে বাড়ী থেকে ধরে নিয়ে গিয়ে গোমস্তাপুরের চৌডালা তৎকালিন ইপিআর ক্যাম্পে গুলি করে হত্যা করে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal