al-ihsan.net
বাংলা | English

২৫ ফেব্রুয়ারি থেকে ২২ টাকায় চাল
নিজস্ব প্রতিবেদক

দেশের হত দরিদ্রদের কাছে কমমূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ২৪ লাখ ৭০ হাজার কার্ডের মাধ্যমে সারাদেশে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এই চাল বিক্রি শুরু হবে। এর মধ্যে ঢাকা শহরে ৯ লাখ, বিভাগীয় শহরের প্রতি ওয়ার্ডে ৫ হাজার এবং প্রতি জেলা শহরে ১০ হাজার কার্ড দেয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৩ মাসে দেড় লাখ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে। সোমবার সকালে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপসি'ত ছিলেন।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এসব কার্ড বিলি শেষ হবে। প্রতি পরিবার একটি করে কার্ড পাবে। প্রত্যেক কার্ডধারী প্রতিমাসে ২০ কেজি করে চাল তুলতে পারবে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে হত দরিদ্রদের তালিকা করে কার্ডপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা করা হবে।
তিনি বলেন, কার্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে- যার কোন নির্দিষ্ট আয় নেই। যারা সামাজিক কর্মসূচির সুবিধা গ্রহণ করেন না। এলাকার স্থায়ী বাসিন্দা এবং জাতীয় পরিচয়ধারী হতে হবে। পরিবারের প্রধান মহিলা হলে অগ্রাধিকার দেয়া হবে।
ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা অব্যাহত থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওএমএস চালু থাকবে।
চালের দাম কমানোর কোনো সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে দাম কমবে না।
কার্ডের ব্যাপারে রাজনৈতিক প্রভাব পড়বে কিনা অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য নিয়েও রাজনীতি হয়। তবে যদি খাদ্য মন্ত্রণালয় এ ব্যাপারে মনিটরিং করবে যাতে প্রকৃত দরিদ্ররা কার্ড পায়।
যারা হতদরিদ্র অর্থাৎ যাদের প্রতিদিন এক-দেড় কেজির বেশি চাল কেনার সামর্থ্য নেই, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একসাথে তারা কিভাবে ২০ কেজি চাল কিনবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, মাসে দুই ধাপে এই চাল দেয়া যায় কিনা সে ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal