al-ihsan.net
বাংলা | English

মে মাসের প্রথম সপ্তাহে ভোলা-৩ আসনে উপ-নির্বাচন -সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক

মে মাসের প্রথম সপ্তাহে ভোলা-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠতি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমশিনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
তিনি গতকাল তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে রোববার নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। এখন শুধু জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠনিকভাবে আসনটি শূন্য ঘোষণা করবেন।
তিনি বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) থেকে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্িঠত হতে হবে। গত রোববার থেকেই এই ৯০ দিন গণনা শুরু হয়ে গেছে।
উল্লেখ্য, সরকার দলীয় সংসদ সদস্য মেজর (অব.) জসিম উদ্দিন সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণের পর আইন অনুযায়ী নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার আগেই নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন।
নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগ এনে বিএনপি দলীয় প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট মামলা দায়ের করলে হাইকোর্ট জসিম উদ্দিনের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করেন। পরবর্তীতে উচ্চ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখেন।
এদিকে নির্বাচন কমিশন আগামী সপ্তাহে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্থতি নিচ্ছে বলে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান।
তিনি জানান, সিটি কর্পোরেশন বিধি নিয়ে আজ মঙ্গলবার ইসি সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন পরিচালনা বিধি পর্যালোচনা করে তা চূড়ান্ত করা হবে। এরপর কমিশন এর একটি গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশের পরই কমিশন ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এর আগে ইসি থেকে একটি খসড়া বিধি তৈরি করে আইনমন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
সাখাওয়াত হোসেন বলেন, এ বিধি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও পরিচালনা করা হবে।
আগামীকালের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়, আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা উপসি'ত থাকবেন বলে তিনি জানান।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal