al-ihsan.net
বাংলা | English

মাদরাসা শিক্ষার্থীরাও যেতে পারবে যুক্তরাষ্ট্রে
নিজস্ব প্রতিবেদক

শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের জন্য রয়েছে বলে জানিয়েছেন সফররত মার্কিন পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী মন্ত্রী জুডিথ এ ম্যাকহেল। সোমবার রাজধানীর উত্তর বাড্ডা ইসলামিয়া আলিয়া মাদরাসা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। জুডিথ বলেন, বাংলাদেশের মাদরাসাগুলোর সঙ্গে কাজ করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। “আমাদের দেশে শিক্ষাগ্রহণের সুযোগ নিতে আপনাদের (শিক্ষার্থীদের) প্রতি আহ্বান জানাচ্ছি আমি।” শিক্ষাগ্রহণে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরা কম সুযোগ পেয়ে থাকে- এক শিক্ষার্থীর এ মন্তব্যের পর মার্কিন সহকারী মন্ত্রী আরো বলেন, “আপনাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।” তবে মাদরাসার কতজন শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে জুডিথ জানান, প্রতি বছর ২০ হাজার শিক্ষার্থীকে সে দেশে যাওয়ার অনুমতি দিতে পারেন তারা। চরমপন'া মোকাবেলায় ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শিক্ষার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সে কার্যক্রম দেখতেই আলিয়া মাদরাসায় যান তিনি। মাদরাসাগুলোতে ধর্মীয় চরমপন'া লালন করা হয় বলে পাশ্চাত্যের বিশ্লেষকরা বলে আসছেন। বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার শিক্ষার্থীদের ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানবাধিকার, গণতন্ত্র ও অন্যান্য বিষয় শিক্ষা দিতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ম্যাকহেল শনিবার ঢাকায় পৌঁছান এবং সোমবার সন্ধ্যায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal