al-ihsan.net
বাংলা | English

কানাডীয় ব্যবসায়ী প্রতিনিদিধি দল ৫ দিনের সফরে আসছে
নিজস্ব প্রতিবেদক

কানাডার কৃষিপণ্য রফতানি বৃদ্ধির লক্ষ্যে সে দেশের ৮ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ৫ দিনের সফরে বাংলাদেশে আসছে।
গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিনিধিদল আগামী ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
এই মিশনে কানাডার প্রাদেশিক সরকারের সাসকাচিউয়ানের কৃষি মন্ত্রণালয়, সাসকাচিউয়ান পালস গ্রোয়ারস এবং সাসকাচিউয়ান ট্রেড এন্ড এক্সপোর্ট পার্টনারশিপ (স্টেপ)-এর সদস্যবৃন্দ থাকবেন।
ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং বাংলাদেশের ব্যবসায়ীবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা ঢাকা ও চট্টগ্রামে কানাডীয় কৃষিপণ্যের ওপর দু’টি সেমিনারের আয়োজন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বে কানাডা গম, মটরশুটি, মসুরি ডাল, ভোজ্য মটর দানা, সরিষা এবং ক্যানোলা জাতীয় বহু কৃষিপণ্য উৎপাদন ও রফতানিতে শীর্ষস্থানে রয়েছে। কার্যত কানাডায় সাসকাচিউয়ান এইসব পণ্যের অন্যতম উৎপাদনকারী প্রদেশ।
কানাডার ৫৩ শতাংশ চাষযোগ্য জমি সাসকাচিউয়ানে অবসি'ত এবং এই প্রদেশটি কানাডার প্রায় ৬০ ভাগ গম এবং ৪৪ ভাগ ক্যানোলা উৎপাদন করে।
কানাডার ডাল শিল্প ১৯৯০ সাল থেকে শুরু করে সামপ্রতিক বছরগুলোর মধ্যে এক মিলিয়ন টন থেকে বেড়ে ৪ থেকে পাঁচ মিলিয়ন টন উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।
সাসকাচিউয়ান বিশ্বের ডাল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে।
বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডালের চাহিদা বাড়ছে। মানুষের স্বাস্থ্যগত দিক, পুষ্টি এবং পরিবেশগত সুবিধার ওপর জোর দিয়ে কানাডা ডালের নতুন নতুন বাজারও খোঁজ করছে।
কানাডা ২০০৯ সালের প্রথম ১১ মাসে বাংলাদেশী মুদ্রায় ৩,৯০০ কোটি টাকার খাদ্য ও অন্যান্য কৃষিপণ্য সামগ্রী বাংলাদেশে রফতানি করেছে।
এই ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্দেশ্য হলো কৃষি-খাদ্য পণ্য খাতে সম্ভাব্য সুযোগগুলোকে চিহ্নিত করা, স্থানীয় কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হওয়া এবং কানাডার মানসম্মত ডাল উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী সংস্থাগুলোকে জনসম্মুখে তুলে ধরা।
এসপিজি গবেষণা, বাজার উন্নয়ন ও যোগাযোগ এবং সকল স্তরের অংশীদারদের সহযোগিতার মাধ্যমে লাভজনক ও উন্নত সাসকাচিউয়ান ডাল শিল্প প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়।
স্টেপ একটি অলাভজনক সদস্যভিত্তিক প্রতিষ্ঠান যেটি সাসকাচিউয়ানের রফতানি শিল্পের ক্রমবৃদ্ধি ঘটাতে কাজ করছে।
স্টেপ বিশ্বব্যাপী বাজারজাতকরণের সুযোগ বাস্তবায়ন করতে উন্নত সেবা ও বহুমুখী কার্যক্রমের মাধ্যমে সাসকাচিউয়ান ব্যবসা-বাণিজ্যকে সাহায্য-সহযোগিতা করছে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal