al-ihsan.net
বাংলা | English

ইহুদী, নাছারা ও মুশরিকদের ষড়যন্ত্রের ফসল মুসলমানদের মধ্যে ৭২ বাতিল ফিরকা উপদল
-লে. কর্নেল মুহম্মদ আনোয়ার হুসাইন খান, পিএসসি (অব.) ঢাকা।

মুসলিম উম্মাহ আজ বিভক্ত এবং এক উপদল অন্য উপদলের সাথে চরম শত্রুতা পোষণ করে। নবীদের নবী, রসূলদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে রয়েছে ৭২ উপদল আর আমার উম্মতদের হবে ৭৩টি উপদল, যার মধ্যে শুধু ১টি দল হক্ব পথে থাকবে আর বাকিগুলো হবে বাতিলপন্থী। এই দলাদলির কারণে মুসলিম উম্মাহ আজ দুর্বল। সবকিছু থাকলেও তারা নিঃস্ব এবং নির্যাতিত। মুসলমানদের মধ্যে এই বিভক্তি এমনি এমনি হয়নি এবং একদিনেও হয়নি।
প্রতিটি উপদল তৈরির পিছনে রয়েছে মুসলমানদের বড় শত্রু ইহুদী-নাছারা ও মুশরিকরা। আবদুল্লাহ বিন সাবা নামক এক ইহুদী কৌশলে শিয়া উপদলের উদ্ভাবক এবং মুসলমাদের মূল দল আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিরুদ্ধে শিয়াদেরকে ব্যবহার করে। এমনিভাবে ইহুদী, নাছারা ও মুশরিকরা একের পর এক উপদলের সৃষ্টি করতে থাকে। ইবনে ওয়াহাব নজদীকে দ্বারা খ্রিস্টান মিশনারী গোয়েন্দা হেমপার ১৭৪৫ সালে যে উপদলটির গোড়াপত্তন করে, সেই ক্ষুদ্র দলটিই পরে ওহাবী নামে পরিচিত হয়। এই উপদলটি ইসলাম ধর্মের মধ্যে নানা বিধান, কুফরী ফতওয়া দিয়ে ইসলাম ধর্মকে বিকৃত করতে থাকে। এমনিভাবে ইহুদী-নাছারাদের ষড়যন্ত্রের জাল বিস্তৃতি লাভ করতে থাকে এবং হিজরী ১৩৪৫/৪৬ মুতাবিক প্রায় ১৯২৭/২৮ ঈসায়ী সালে পথভ্রষ্ট মাওলানা ইলিয়াসের মাধ্যমে তাবলীগ জামাতের আবির্ভাব ঘটায়। সিআইএ’র এজেন্ট দুষ্ট ও চতুর সরকারি কর্মচারী মওদুদীর দ্বারা জামাতে ইসলামী তৈরি করে। আহমদিয়া (কাদিয়ানী) উপদলটিও ইংরেজদের পৃষ্ঠপোষকতার ফসল। এমনিভাবে একের পর এক উপদল তৈরি হতে থাকে। খিলাফতের শেষের দিকে বহু ক্ষুদ্র ক্ষুদ্র উপদল ইহুদী-নাছারাদের সরাসরি মদদপুষ্ট হয়ে আবির্ভাব হয়ে, মোট ৭২টি উপদলের সৃষ্টি হয়। অথচ আল্লাহ পাক ইসলাম ধর্মকে পরিপূর্ণ নিয়ামতপূর্ণ এবং সন'ষ্টিপ্রাপ্ত ধর্ম হিসেবে ঘোষণা করেন এবং ইসলামকে মানুষের জন্য একমাত্র দ্বীন বা জীবনব্যবস্থা হিসেবে কালামুল্লাহ শরীফ-এ ঘোষণা করেন।
সুতরাং ইসলাম ধর্মে কোন পরিবর্তন কিংবা পরিবর্ধনের সুযোগের কোন স্থান নেই। কুরআন শরীফ, হাদীছ, শরীফ, ইজমা ও কিয়াসের বাইরে সকল মতবাদ ও চিন্তা বাতিল ও কুফরী বলে গণ্য হবে। অথচ ইসলামের শত্রুরা উলামায়ে ছূ’ বা ধর্মব্যবসায়ীদের মাধ্যমে বাতিল ফিরক্বাগুলো জিইয়ে রাখতে সক্ষম হয়েছে এবং গায়ের জোরে বিশ্বময় মুসলমানদের উপর চরম নির্যাতন ও ধংস চালিয়ে যাচ্ছে। রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মামদূহ মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার তাজদীদী কার্যক্রম দ্বারা মুসলমানদের নিকট খাঁটি ইসলাম উপস্থাপন করছেন।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal