অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
আপনাদের মতামত - ২৪ জুলাই, ২০১২
সুন্দরী তথা সংধারী প্রতিযোগিতা এবং পণ্য, পর্নো ও পতিতাবৃত্তি-১৪
-আল মারূফ
আজকের নারীদের যে অধঃপতন, লাঞ্ছনা- তা বেপর্দার কারণেই। বিধর্মীরা এটাই চেয়েছিল। হয়েছেও তাই। কিন্তু কিভাবে? এর উত্তর অনেক, বিশ্লেষণ অনেক, কারণ অনেক, ষড়যন্ত্রও অনেক। এর মধ্যে জঘন্যতম একটি হচ্ছে- সুন্দরী তথা সংধারী প্রতিযোগিতা। যে হারাম কাজটি আবারো শুরু করেছে কথিত নামকরা মিডিয়া চ্যানেল ও তাদের হারামী দোসররা।
১২. গালা রাউন্ড:
ঞড়ঢ় ঞবহ সংধারীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ পর্ব; যা ফাইনাল রাউন্ড বা গালা রাউন্ড নামে পরিচিতি। একটি নির্দিষ্ট দিনে ও স্থানে হয় এ রাউন্ড। এদিন শহরের কথিত গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়ার লোকজন উপস্থিত থাকে। এদিন থাকে তাদের কথিত স্পেশাল প্রোগ্রাম। হারাম গান, অশ্লীল নৃত্য, বেগানা পুরুষ-মহিলার মঞ্চে ঢলাঢলিসহ নানা অশ্লীল আয়োজনে থাকে ভরপুর। সংধারীদের নানা ভঙ্গিতে, নানা ঢংয়ে উপস্থাপন করা হয় যেমন করা হয় পণ্যের নিলামে। যা ৪-৬ ঘণ্টাব্যাপী হয়। তার পূর্বে জাতীয় দৈনিক পত্রিকা, রেডিও, টিভিতে জানিয়ে দেয়া হয় দিনক্ষণ। এদিন এক শ্রেণীর দর্শকের উপচে পড়া ভিড় থাকে টিভি স্ক্রিনের সামনে। এদিন এক শ্রেণীর মানুষরা থাকে অকল্পনীয় হারামিপনায় মত্ত। সবকিছু ছেড়ে এটা দেখা চাই। এক এক প্রোগ্রাম শেষ করতে থাকে সংধারী। থাকে ৫ জন। ৫ জন হতে বাদ যায় দু’জন, থাকে তিনজন। তিন জন হতে নির্বাচিত হয় চূড়ান্ত বিজয়ী: চ্যাম্পিয়ন, ১ম রানার আপ, ২য় রানার আপ। ঘোষণা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় নানা বর্ণের আলোর ঝলকানি আর আতশবাজি। টানা হয় হারামিপনার যবনিকা। প্রস্তুতি চলে আরো নোংরা হারাম আয়োজনের।
এ পর্যন্ত আলোচনা পর্বসমূহে আমরা সংধারী প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বলেছি। পরবর্তী লেখাগুলোয় আরো বেশ কিছু বিষয় জানানোর চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal