 |
সুওয়াল-জাওয়াব
মুহম্মদ রাসেল, যশোর। সুওয়াল: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়িব জানতেন কিনা? কেউ কেউ বলে তিনি ইলমে গায়িব জানতেন না। তাদের এ কথা গ্রহণযোগ্য কি না? জাওয়াব: ইলমে গায়িব সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আক্বীদা হলো মহান আল্লাহ পাক হচ্ছেন ‘ আলিমুল গায়িব’ অর্থাৎ তিনি বিনা মধ্যস্থতায় ইলমে গায়িবের অধিকারী। আর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন ‘মুত্তালা আলাল গায়িব’ অর্থাৎ উনাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের ইলম দান করা হয়েছে। তাই তিনি গায়িব জানেন। অসংখ্য আয়াত শরীফ ও বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব ও হাদীছ শরীফ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত ইল্ম দান করা হয়েছে। এটা অসংখ্য ছহীহ হাদীছ শরীফ দ্বারাও প্রমাণিত। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ পাক-এর কসম! ইলমে গায়িবের সমস্ত চাবিকাঠি আমার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। তিনি গায়িব জানেন না জাহিল ও গুমরাহদের এ কথা বলা কাট্টা কুফরী। (বিঃ দ্রঃ এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ১৫২তম সংখ্যা পাঠ করুন) মুহম্মদ শোভন, ঝিনাইদহ। সুওয়াল: কোন কোন খারিজী মৌলবী বলে থাকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মায়ের রেহেম শরীফ থেকে আমাদের মতই সাধারণভাবে যমিনে তাশরীফ এনেছেন, এটা ঠিক কিনা? জাওয়াব: খারিজী মৌলবীদের এ কথা সম্পূর্ণ অশুদ্ধ, মনগড়া, বানোয়াট, বিভ্রান্তিকর ও কুফরীমূলক। ছহীহ ও গ্রহণযোগ্য ফতওয়া হলো কোন নবী ও রসূল আলাইহিমুস সালামগণই সাধারণ মানুষের মত পৃথিবীতে তাশরীফ আনেননি। প্রত্যেক নবী ও রসুল আলাইহিমুস সালামগণই উনাদের মায়ের রেহেম শরীফ থেকে স্বাভাবিক স্থানের কিছুটা উপর দিয়ে কুদরতীভাবে পৃথিবীতে তাশরীফ এনেছেন। আর আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মা আমিনা আলাইহাস সালাম-এর বাম পার্শ্বের মুবারক পাঁজরের নিচ দিয়ে কুদরতীভাবে পৃথিবীতে আগমন করেছেন। (উমদাতুন নুকুল) কাজেই এর বিপরীত মত যারা পোষণ করে তারা নিঃসন্দেহে গুমরাহ ও পথভ্রষ্ট। (বিঃ দ্রঃ এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ১৪০তম সংখ্যা পাঠ করুন) |
|
 |
 |
 |
|